ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপরে সন্ত্রাসী হামলা, আহত একাধিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 13 April, 2026, 10:20 AM

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপরে সন্ত্রাসী হামলা, আহত একাধিক

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপরে সন্ত্রাসী হামলা, আহত একাধিক

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী বাজারে নোয়াগাঁও ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক সরকারি চাকুরিজীবী কবির হোসেন মৃধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বারদী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে রুবেল, মাসুল, সোহান, রাতুল, ফয়সাল ও সজিবসহ স্থানীয় ৩০-৪০ জনের একটি সংঘবদ্ধ দল আকস্মিকভাবে কবির হোসেন মৃধার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাগিনা ফাহাত, ফাহিম ও হাসিব সাজুও হামলার শিকার হন।

হামলায় কবির হোসেন মৃধাসহ আহতরা গুরুতর জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপরে সন্ত্রাসী হামলা, আহত একাধিক

সোনারগাঁয়ে সরকারি চাকুরিজীবীর উপরে সন্ত্রাসী হামলা, আহত একাধিক

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status