|
মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
|
![]() মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে একটি সাকুরা বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়।পথে উপজেলার মেলকাই এলাকায় পৌঁছলে চলন্ত অবস্থায় ইঞ্জিনে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসের যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে প্রাণ রক্ষা করেন। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। নিহত অজ্ঞাত ব্যক্তির পোড়া মরদেহ উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, বাসটিতে অতিরিক্ত জ্বালানি রাখা হয়েছিল। সেই জ্বালানি লিক হলে হেলপার সেটি মেরামতের চেষ্টা করেন। এ সময় কোনোভাবে আগুনের সূত্রপাত হয়ে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন অজ্ঞাত যাত্রীর পোড়া মরদেহ উদ্ধার করেছি। ডাসার থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
৮১ বছর বয়সে প্রেম, প্রেমিকার ছেলের হাতে খুন হলেন অভিনেতা জেমস
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
গাজীপুরের রাজবাড়ি ডিসি কার্যালয়ের দেয়ালে গ্রিল কেটে তৈরি ‘পাখির কুঠরি’, ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার ঝড়
সাতক্ষীরা তালায় কয়েক কোটি টাকা মূল্যের সীমানা পিলারসহ ৪ সদস্য গ্রেপ্তার
