ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার তাগিদ পাকিস্তানের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 April, 2026, 1:59 PM

যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার তাগিদ পাকিস্তানের

যুক্তরাষ্ট্র-ইরানকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার তাগিদ পাকিস্তানের

ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার উভয় দেশকে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। দীর্ঘ ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর দার এমন আহ্বান জানালেন।

রোববার সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেছেন, উভয়পক্ষের জন্য যুদ্ধবিরতির প্রতি অঙ্গীকার অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। দুই দেশের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করতে পাকিস্তান নিজেদের ভূমিকা অব্যাহত রাখবে। 

দার আশা প্রকাশ করেন, উভয় পক্ষ ‘গোটা অঞ্চল ও এর বাইরে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জনে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাবে।’ এ সময় তিনি যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেওয়া এবং সংলাপে অংশ নেওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

শনিবার বিকেলে শুরু হওয়া সংলাপ কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে বলে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপর উভয় দেশের প্রতিনিধিরা পাকিস্তান থেকে চলে যান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, বেশ কিছু বিষয়ে দুই পক্ষ একমত হতে পেরেছে। দুই থেকে তিনটি বিষয়ে অবস্থান অনেকটা দূরে রয়ে গেছে।

চুক্তির ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে পারমাণবিক অস্ত্র প্রশ্ন। যুক্তরাষ্ট্র চেয়েছে ইরান নিশ্চিত করুক যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। কিন্তু তেহরান সেই দাবি মানতে রাজি হয়নি। এর বাইরে নিষেধাজ্ঞা, পারমাণবিক নীতি ও আঞ্চলিক সংঘাতসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ প্রস্তাব আদান-প্রদান করেছে। 

ইরান জানিয়েছে, অগ্রগতি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা এবং ইরানের অধিকারের স্বীকৃতির ওপর। এর মধ্যে আছে- নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবরুদ্ধ সম্পদ ব্যবহারের সুযোগ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status