ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
ঢাকার খাল উদ্ধার করে দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 April, 2026, 1:09 PM

ঢাকার খাল উদ্ধার করে দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে

ঢাকার খাল উদ্ধার করে দখলকারীদের তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জিয়া সরণী খাল খনন করে পরিকল্পিতভাবে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করার জন্য ৩০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সিটি করপোরেশনের অর্থায়নে আগামী জুলাই থেকে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি।

শনিবার (১১ এপ্রিল) সকালে কদমতলী এলাকায় জিয়া সরণী খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী বর্ষার পর থেকে খালগুলো খননের কাজ শুরু হবে। ইতোমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ঢাকার সব খাল উদ্ধার করে দখলকারীদের বিরুদ্ধে তালিকা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিন জিয়া সরণী খাল পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status