ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 12:33 PM

কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রামের প্রত্যান্ত চরাঞ্চলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বুক চিরে জেগে ওঠা প্রত্যান্ত চরাঞ্চলের কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় সদ্য বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রেষনা যোগাতে শিক্ষা উপকরন সরঞ্জাম বিতরণ করা হয়।
‎৯ এপ্রিল বৃহস্পতিবার কড়াই বরিশাল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদাকাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

‎‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী অধ্যাপক নাজমুন্নাহার বিউটি, জেলা চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোঃ ফজলুল হক, চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম কাজী এবং উপজেলা মহিলা দলের নেত্রী শাহনাজ সুলতানা। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানটিতে প্রধান অতিথি'র বক্তব্যে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি  বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
‎বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, জেলার প্রায় সাড়ে চার শতাধিক চরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এখনো পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। নদী ভাঙন, খরা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এতো প্রতিকূলতার মধ্যেও এই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের প্রচেষ্টায় এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন। একই সঙ্গে বিদ্যালয়টিকে এমপিওভুক্ত করার জন্য শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status