ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 9 April, 2026, 5:50 PM

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

৪০ দিনের নিষেধাজ্ঞার পর আল-আকসায় মুসল্লিদের নামাজ আদায়

৪০ দিনের নিষেধাজ্ঞার পর অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ ফিলিস্তিনি মুসল্লিদের জন্য আবার খুলে দিয়েছে ইসরায়েল। আলজাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনিরা মসজিদের ফটক দিয়ে দলে দলে প্রবেশ করছেন। প্রায় তিন হাজার মুসল্লি সকালের নামাজে অংশ নেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের পবিত্র স্থানগুলোতে জনসাধারণের প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল অথবা খুব সীমিতসংখ্যক মানুষ ঢোকার অনুমতি পেত।

যুদ্ধবিরতির পর এসব স্থান ফের খুলে দেওয়া হয়েছে। ইসরায়েল প্রায়ই এসব স্থানে বিধিনিষেধ আরোপ করে, বিশেষ করে ফিলিস্তিনিদের ক্ষেত্রে। 
অধিকৃত জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ নিশ্চিত করেছে, ভোর থেকে আল-আকসার দরজা সব মুসল্লির জন্য আবার খুলে দেওয়া হয়েছে। মসজিদটি পরিচালনার দায়িত্বে থাকা জর্দান সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

আগের একটি ভিডিওতে দেখা গেছে, স্বেচ্ছাসেবক ও কর্মীরা প্রার্থনার জায়গা পরিষ্কার করে মুসল্লিদের স্বাগত জানানোর এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের প্রস্তুতি নিচ্ছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ গতকাল বুধবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেমের মসজিদ ও চার্চ অব দ্য হোলি সেপালকার খুলে দেওয়ার ঘোষণা দেয়। ইসরায়েলি পুলিশ জানায়, ‘ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডের হালনাগাদ নির্দেশনা’ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেরুজালেমের পুরনো শহরে শত শত পুলিশ কর্মকর্তা ও সীমান্তরক্ষী মোতায়েন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status