|
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যে ইসলামাবাদে দুই দিনের ছুটি, কারণ কী
নতুন সময় ডেস্ক
|
|
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যে ইসলামাবাদে দুই দিনের ছুটি, কারণ কী যদিও পাকিস্তানে উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠকের আগে নিরাপত্তার স্বার্থে এমন ছুটি বা বিধিনিষেধ আরোপের নজির রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা ইসলামাবাদে বৈঠকে বসবেন। এ বিষয়ে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই সপ্তাহান্তে আলোচনায় নেতৃত্ব দেবেন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত ছুটি শুধু ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির জন্য প্রযোজ্য হবে। তবে জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে। এর মধ্যে পুলিশ, হাসপাতাল এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহকারী সংস্থাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘অত্যাবশ্যকীয় সেবা স্বাভাবিক থাকবে।’ একই সঙ্গে বাসিন্দাদের সে অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
