|
মা হারালেন জেরিন খান
নতুন সময় ডেস্ক
|
![]() মা হারালেন জেরিন খান জানা গেছে, সকাল ১০টায় মুম্বাইয়ের আন্ধেরি ওয়েস্টে জানাজা শেষে তাকে ভারসোভা মুসলিম কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি জানিয়েছিলেন, তার মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং তার যত্ন নেওয়ার জন্য কাজ থেকেও বিরতি নিতে হয়েছিল জেরিনকে।কিছুদিন আগে অভিনেত্রী লিখেছিলেন, মায়ের ওপর তিনি সম্পূর্ণ নির্ভরশীল। মাকে ছাড়া এক পা চলতে পারেন না। তাই মায়ের সুস্থতার জন্য সবার কাছে প্রার্থনাও চেয়েছিলেন। সেই লড়াই শেষ হয়ে যাওয়ায় এখন শোকে ভেঙে পড়েছেন তিনি। উল্লেখ্য, জেরিন খান বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন সালমান খানের হাত ধরে। তবে ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নানা কারণে আলোচনায় ছিলেন। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ছোটবেলায় হঠাৎ করেই তার বাবা পরিবার ছেড়ে চলে যান। তখন মা ও বোনকে নিয়ে কঠিন সময় পার করতে হয় তাকে। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রথম জীবনে ‘কল সেন্টার’-এ কাজ করতেন তিনি। পরে পরিবারকে ভালো জীবন দেওয়ার লক্ষ্যেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
