ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ: মালিকের দাবি ৫ লাখ টাকার ক্ষতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2026, 6:01 PM

রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ: মালিকের দাবি ৫ লাখ টাকার ক্ষতি

রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ: মালিকের দাবি ৫ লাখ টাকার ক্ষতি

‎লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের জাফর নগর গ্রামে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে কয়েক হাজার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। এতে ঘেরমালিকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

‎রবিবার (৬ এপ্রিল) ভোরে উপজেলার ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাফর নগর এলাকার মৎস্য ব্যবসায়ী সুজনের মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
‎মাছের ঘের মালিক সুজন  জানান, রবিবার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিল। ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান, পানির ওপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।

‎তিনি আরও বলেন, “এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।”ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

‎এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status