ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১১ এপ্রিল ২০২৬ ২৮ চৈত্র ১৪৩২
কুড়িগ্রামের উলিপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 6 April, 2026, 5:58 PM

কুড়িগ্রামের উলিপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি

কুড়িগ্রামের উলিপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি

স্বাভাবিক প্রসবে (এনভিডি) কুড়িগ্রামের উলিপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। 
 
গতকাল ৫ এপ্রিল রবিবার দুপুরে উলিপুরের আলেকজান মেটারনিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে (মাতৃমঙ্গল)  প্রসূতি মাতার একসঙ্গে ৩ সন্তানের জন্মদানের ঘটনাটি ঘটে।
‎পারিবারিক সূত্রে জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলার পশ্চিম খোরখোরিয়া গ্রামের মো. ফরহাদ হোসেনের স্ত্রী মোছা. নুর নেসা (৩৫) প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ওই প্রসূতির প্রথম সন্তানটি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নিয়েছিল। সাধারণত প্রথম সন্তান সিজারে হলে পরবর্তী প্রসব ঝুঁকি এড়াতে আবারও সিজারের পরামর্শ দেওয়া হয়। কিন্তু এবার অভিজ্ঞ নারী চিকিৎসক ডা. শারমিন বেগমের তত্ত্বাবধানে ও আন্তরিক প্রচেষ্টায় নুর নেসা স্বাভাবিকভাবেই তিন সন্তান প্রসব করেন।

‎‎রোববার দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিটের মধ্যে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে পরপর ৩ সন্তানই জন্ম গ্রহন করে। প্রথম সন্তান (ছেলে): ওজন ১ কেজি ৬০০ গ্রাম, ​দ্বিতীয় সন্তান (ছেলে): ওজন ১ কেজি ৭০০ গ্রাম, ​তৃতীয় সন্তান (মেয়ে): ওজন ২ কেজি।
‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মা নুর নেসার রক্তচাপ স্বাভাবিক ছিল এবং বর্তমানে নবজাতক ও মা—উভয়ই সুস্থ আছেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
‎ডা. শারমিন বেগম জানান, সিজারের ইতিহাস থাকা রোগীর ক্ষেত্রে স্বাভাবিক প্রসব এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার ওপর একসঙ্গে তিন সন্তান প্রসব করাটা ছিল অত্যন্ত জটিল চ্যালেঞ্জ। তবে দক্ষ নার্স ও মেডিকেল স্টাফদের সহযোগিতায় আমরা এই সফল ও নিরাপদ প্রসব নিশ্চিত করতে সক্ষম হয়েছি। এটি আমাদের চিকিৎসাক্ষেত্রে একটি বড় সাফল্য বলে তিনি জানান। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা এবং নবজাতকদের আত্মীয়স্বজনরা এই সফলতায় আনন্দ প্রকাশ করেছেন এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status