|
আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স
নতুন সময় ডেস্ক
|
![]() আইপিএল ছেড়ে হঠাৎ কেন দেশে ফিরলেন কামিন্স গত বছরের জুলাইয়ে পিঠে চোট পান কামিন্স। এরপর ডিসেম্বরে অ্যাশেজে অংশ নেন তিনি। চোট পাওয়ার পর এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলতে পেরেছেন এই পেসার। পুরোপুরি সুস্থ না হলেও আইপিএলে অংশ নিতে হায়দরাবাদ দলে যোগ দিয়েছিলেন অধিনায়ক কামিন্স। তবে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈষান কিশান। চোটের অবস্থা নিশ্চিত করতে শেষবারের মতো স্ক্যান করানোর জন্য অস্ট্রেলিয়ায় গেছেন কামিন্স। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই স্ক্যানটি করার সময়সূচি আগেই নির্ধারিত ছিল এবং তা ক্রিকেট অস্ট্রেলিয়ার তত্ত্বাবধানে হবে। সবকিছু ঠিক থাকলে এবং অনুমতি পেলে আগামী ১৭ এপ্রিল আবার হায়দরাবাদ দলে যোগ দিতে পারবেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
