|
নতুন প্রজন্মের এআই ল্যাপটপ আনল লেনোভো
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন প্রজন্মের এআই ল্যাপটপ আনল লেনোভো ল্যাপটপটিতে রয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর, যা এআই-চালিত কাজসহ উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন পরিচালনায় সক্ষম। এতে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট সহজে করা যায়। ডিভাইসটিতে ১৪ ইঞ্চির ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। পাশাপাশি এর হালকা ও স্লিম ডিজাইন ব্যবহারকারীদের সহজে বহনের সুবিধা দেবে। প্রতিষ্ঠানটি জানায়, আধুনিক কানেক্টিভিটি ও উচ্চ পারফরম্যান্সের সমন্বয়ে এটি কর্পোরেট ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর ও পেশাদারদের জন্য উপযোগী একটি ডিভাইস। বর্তমানে এটি অনুমোদিত ডিলার পয়েন্টে পাওয়া যাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
