ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 April, 2026, 11:50 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 April, 2026, 11:55 AM

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে জরুরি টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের যেসব জায়গায় ঘাটতি রয়েছে সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। একটি শিশুও যাতে টিকার বাইরে না থাকে সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

রোববার (৫এপ্রিল) সকাল ৯টায় গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। বৈজ্ঞানিক তথ্য ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে তথ্য সংগ্রহ করে কোন কোন এলাকায় সংক্রমণের ঝুঁকি বেশি তা শনাক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, টিকাদান কার্যক্রম পরিচালনায় একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেই কমিটির পরামর্শ অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। এ কাজে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভেকসিন সংস্থা গাভী'র মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও সহযোগিতা করছে।

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

ডা. এম এ মুহিত বলেন, “আমরা চাই প্রতিটি শিশু টিকার আওতায় আসুক। এতে শুধু একটি পরিবার নয়, পুরো সমাজ নিরাপদ থাকবে। যারা আজ টিকা নিতে এসেছেন তারা বাড়ি গিয়ে প্রতিবেশী ও আত্মীয়দেরও শিশুদের টিকা নেওয়ার জন্য উৎসাহিত করবেন।”
গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

গাজীপুরে হাম–রুবেলা প্রতিরোধে টিকাদান উদ্বোধনে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত: “একটিও শিশু টিকার বাইরে থাকবে না”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সিভিল সার্জন-সহ ইউনিসেফ ও বিশ্বস্বাস্থসংস্থা এবং ভেকসিন সংস্থা গাভী'র কর্মকর্তা এবং সংশ্লীষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status