|
রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: মারিয়া জাখারোভা
নতুন সময় ডেস্ক
|
![]() রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো: মারিয়া জাখারোভা বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন। রুশ বার্তা সংস্থা জানায় জানায়, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও মহড়া এই প্রস্তুতির প্রমাণ বলে দাবি করেন জাখারোভা। তার ভাষায়, খরচের সংখ্যাই সবকিছু বলে দেয়। জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তিনি জানান, ২০২৫ সালের এক প্রতিবেদনে ন্যাটোর মোট সামরিক ব্যয় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী মোট ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এছাড়া গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া এবং সদস্য দেশগুলোর মাধ্যমে ৭০০টির বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
