|
কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন তেল পাম্প পরিদর্শন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা
নতুন সময় প্রতিনিধি
|
![]() কুড়িগ্রাম জেলা বিএনপির বিভিন্ন তেল পাম্প পরিদর্শন শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা আজ সকাল থেকে দুপুর পযর্ন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন পাম্পে তেল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং পাম্প কর্তৃপক্ষ তেল নিতে আসা লাইনে অপেক্ষায়মান শতশত মোটরবাইক, ও প্রাইভেটকারের মালিক- ড্রাইভার দের শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করেন। এসময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে আতঙ্কিত হবার কোন কারণ নেই। বর্তমান বিএনপি সরকার জনগণের এই ক্ষনস্থায়ী সংকট কাটাতে যথাসাধ্য চেষ্টা করছে। জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ জানান। কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে এখন তেলের সংকট চলছে, আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে সরকারি লম্বা ছুটির কারণে তেল পরিবহণে এই সমস্যার সৃষ্টি হয়েছে আগামী ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন। তিনি পাম্পে তেল নিতে আসা সকলকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ, শাওন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
