ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বিজয়–তৃষার বিয়ে! নায়িকার মায়ের ইঙ্গিত নিয়ে জল্পনা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 18 March, 2026, 10:14 AM

বিজয়–তৃষার বিয়ে! নায়িকার মায়ের ইঙ্গিত নিয়ে জল্পনা

বিজয়–তৃষার বিয়ে! নায়িকার মায়ের ইঙ্গিত নিয়ে জল্পনা

দক্ষিণি তারকা অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সঙ্গে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গম। বিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। অভিযোগের তির দক্ষিণি অভিনেত্রী তৃষা কৃষ্ণানের দিকে। তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনার মধ্যেই অভিনেত্রীর মায়ের এক প্রতিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের তৈরি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বিজয় ও তৃষা শিগগিরই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। তবে আলোচনায় নতুন মাত্রা যোগ হয়, যখন তৃষার মা উমা কৃষ্ণান সেই ভিডিওতে ‘লাইক’ দেন।

এ ঘটনাকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় জল্পনাকল্পনা। অনেকেই মনে করছেন, এটি হয়তো তাঁদের সম্পর্কের একটি ইঙ্গিত। তবে অন্য একটি অংশের মতে, এটি কেবল মেয়েকে সমর্থন জানানোর একটি সাধারণ প্রতিক্রিয়াও হতে পারে।

পর্যবেক্ষকদের দাবি, এর আগেও উমা কৃষ্ণান এমন কিছু পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছিলেন, যেখানে বিজয় ও তৃষার সম্পর্কের ইঙ্গিত ছিল। বিশেষ করে সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এ গুঞ্জন আরও বেড়েছে।

উল্লেখ্য, বিজয় ও তৃষা একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। তবে এত আলোচনা-সমালোচনার মধ্যেও এই দুই তারকা এখন পর্যন্ত তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে বিজয় তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত আর তৃষা নিজের অভিনয় ক্যারিয়ারেই মনোযোগী।
সব মিলিয়ে, একটি ‘লাইক’ থেকেই শুরু হওয়া এ গুঞ্জন এখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রে। তবে সত্যতা নিয়ে এখনো রয়ে গেছে ধোঁয়াশা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status