|
ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() ফুলবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ রবিবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে আরও সমৃদ্ধ ও লাভজনক করার লক্ষ্যে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এতে কৃষকরা আরও উৎসাহিত হয়ে অধিক জমিতে চাষাবাদে আগ্রহী হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ও এমপি প্রতিনিধি আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ১৫০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ১০ জন কৃষকের মাঝে ১০০ কেজি করে হলুদ বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি ৩০ জন কৃষকের মাঝে ১ কেজি করে তিলের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আরও উৎসাহিত করা হচ্ছে। এর ফলে পাট, হলুদ ও তিলসহ বিভিন্ন অর্থকরী ফসলের আবাদ বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
