|
অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা
নতুন সময় ডেস্ক
|
![]() অস্কারের ৯৮তম আসরে পুরস্কার পেলেন যারা এ বছরের আসরে বিভিন্ন শাখায় সেরা শিল্পী, নির্মাতা ও চলচ্চিত্রের নাম ঘোষণা করা শুরু হয়েছে। উপস্থাপক হিসেবে মঞ্চে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান ও টেলিভিশন ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন, যিনি একে একে বিজয়ীদের নাম ঘোষণা করছেন। চলচ্চিত্র অঙ্গনের তারকা, নির্মাতা ও অতিথিদের উপস্থিতিতে জমকালো পরিবেশে শুরু হয় অস্কারের এই আয়োজন। লাল গালিচায় বিশ্বজুড়ে খ্যাতিমান অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে। ৯৮তম অস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা ও অভিনেত্রীসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের নাম ধাপে ধাপে ঘোষণা করা হচ্ছে। বিশ্বজুড়ে কোটি দর্শক টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজন সরাসরি উপভোগ করছেন। এক নজরে জেনে নেয়া যাক, উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কারঃ সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স) সেরা অভিনেত্রী: জেসি বাকলি সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস) সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেস্টাইন সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্র্যাঙ্কেস্টাইন সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স) সেরা মৌলিক সংগীত: সিনার্স সেরা সাউন্ড: এফ১ সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
