ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ঈদগাঁওতে শতাধিক অসহায় মানুষের মুখে হাসি মানব সেবা সোসাইটির ঈদ উপহার
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও কক্সবাজার
প্রকাশ: Sunday, 15 March, 2026, 11:20 AM

ঈদগাঁওতে শতাধিক অসহায় মানুষের মুখে হাসি মানব সেবা সোসাইটির ঈদ উপহার

ঈদগাঁওতে শতাধিক অসহায় মানুষের মুখে হাসি মানব সেবা সোসাইটির ঈদ উপহার

ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও খুশির বার্তা। সেই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদুল ফিতর উপলক্ষে ঈদগাঁও উপজেলার প্রায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানব সেবা সোসাইটি।।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ঈদগাঁও বার আউলিয়া বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ের পাশে এ কাপড় বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় মানুষদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়, যা তাদের মাঝে ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

এদিন সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটিও অনুমোদন দেওয়া হয়। সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুর রহমান আজাদ ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাশেদ কামাল স্বাক্ষরের মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করেন।

সংগঠনের সিনিয়র সদস্য নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহমান আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস হোসাইন, ঈদগাঁও থানার এসআই আজিমুল হক, উপদেষ্টা হামিদুল হক, সামাজিক সংগঠক নুরুল হুদা, বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির এডমিন মোহাম্মদ রিফাত, ঈদগাঁও ব্লাড ব্যাংকের পরিচালক তৌহিদুল ইসলাম, ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের পরিচালক মনির আহমেদ, সাংবাদিক আজিজুর রহমান রাজু, আবু বক্কর চৌধুরী, রবিউল আলম ও কামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও মানব সেবা সোসাইটির সদস্য, এলাকার মুরব্বি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানব সেবা সোসাইটির এমন উদ্যোগ সমাজে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানব সেবা সোসাইটি একটি অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা, অসহায় পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক সহায়তা, বর্ষা মৌসুমে দরিদ্র পরিবারের ঘর মেরামত, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা, গর্ভবতী দরিদ্র নারীদের চিকিৎসা সহায়তা, রক্তদান ও অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, গত চার বছরে মানব সেবা সোসাইটি প্রায় ছয় লক্ষ টাকার মানবিক সহায়তা বিভিন্ন মানুষের মাঝে প্রদান করেছে। প্রবাসী সদস্যদের আর্থিক সহযোগিতা ও সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এসব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের শেষে মাওলানা আব্দুর রহমান আজাদের মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status