|
সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা: সেনাবাহিনীর তৎপরতায় আহত পর্যটক উদ্ধার
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() সাজেকে পর্যটকবাহী সিএনজি দুর্ঘটনা: সেনাবাহিনীর তৎপরতায় আহত পর্যটক উদ্ধার শনিবার (১৪ মার্চ) সকাল ১০:৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে চাম্পাকলা বাউন্তী এলাকায় নাম্বারবিহীন একটি সিএনজি ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়ে । দুর্ঘটনায় ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন । ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়নের অধীন বাঘাইহাট সেনা জোনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করেন। পরে সাজেক ট্যুরিস্ট অপারেটিং বেস (টিওবি) এর সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িযোগে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা দিতে সেনাবাহিনীর এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে প্রশংসা । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
