ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 10 March, 2026, 8:00 PM

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিগঞ্জের মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ) সকাল ১১টায় উপজেলা পরিষদ এর সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে পৌরসভার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মাধবপুর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নূর মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মনতোস মল্লিক। তিনি সবাইকে যে কোন দুর্যোগের সময় মাধবপুর ফায়ার সার্ভিসের ০১৯০১০২৩৬৮২ নাম্বারে যোগাযোগ করতে বলেন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইমরুল হাসান,উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কয়েস আহমেদ সালমানপ্রমূখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status