ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গুলি, কৃষকের স্ত্রী আহত
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 11:37 AM

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গুলি, কৃষকের স্ত্রী আহত

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গুলি, কৃষকের স্ত্রী আহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে গুলির ঘটনায় এক কৃষকের স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (৭মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এমসি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এমসি বাজারের পাশে অগ্রণী ব্যাংকের একটি জমিতে কৃষক জয়নাল হাজারী স্ত্রীসহ বসবাস করেন। তিনি ওই জায়গাটির দেখাশোনার পাশাপাশি কৃষিকাজ করতেন। নিরিবিলি হওয়ায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী মাদক সেবন ও বেচাকেনা করতেন। এ নিয়ে জয়নাল হাজারীর সঙ্গে তাদের পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল।

শনিবার বিকেলে মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী শেখ ফরিদ, শাহাদাত ও ইমনের সঙ্গে জয়নাল হাজারী দম্পতির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রীর পায়ে বিদ্ধ হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানায় শ্রীপুর থানা পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status