ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তুরাগ নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: Saturday, 7 March, 2026, 11:35 AM

তুরাগ নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

তুরাগ নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা লাশ ভাসতে দেখে তুরাগ নদে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গীয়ে জানায়, কাশিমপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধনঞ্জয়খালী এলাকায় তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

উদ্ধার হওয়া মরদেহটি এক অজ্ঞাত পুরুষের বলে জানা গেছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ আরও জানায়, সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানায় পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status