|
যশোরের মনিহারে মাদকবিরোধী অভিযান হামিদপুরের দুই যুবকসহ ৪ জনের সাজা
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরের মনিহারে মাদকবিরোধী অভিযান হামিদপুরের দুই যুবকসহ ৪ জনের সাজা দণ্ডপ্রাপ্তরা হলেন—হামিদপুর পশ্চিমপাড়ার শাকিমার রহমান (২২) ও একই গ্রামের ইয়াসিন (টিংকু) (২২)। তাদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালিয়াডাঙ্গা এলাকার রবিউল ইসলামকে (২২) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে হামিদপুর এলাকার বিপ্লব মোল্লা (২৩) কে ১০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ডিবি পুলিশ জানায়, যশোর শহরকে মাদকমুক্ত রাখতে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
