ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
নোয়াখালীেত ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ
মোঃ ইব্রাহিম সেনবাগ, নোয়াখালী
প্রকাশ: Saturday, 7 March, 2026, 11:08 AM

নোয়াখালীেত ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ

নোয়াখালীেত ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ

নোয়াখালী পৌর এলাকার সোনাপুর মাছের আড়তে বিশেষ অভিযান চালিয়েছে অ্যনিমেল রাইটস বিডি-৬৪ (Animal Rights BD-64) ও উপকূলীয় বন বিভাগ। এ সময় মাছের আড়তে এক ব্যবসায়ীর কাছ থেকে ১১৩ কেজি (প্রায় ৩ মণ) ওজনের একটি শাপলাপাতা মাছ (স্টিংরে) অর্ধকাটা অবস্থায় জব্দ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় মাছটি মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়। শুক্রবার সকাল ৮টার দিকে উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, শাপলাপাতা মাছ দেশের নদী ও উপকূলীয় জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ। অতিরিক্ত শিকার, অবৈধ বাণিজ্য ও আবাসস্থল ধ্বংসের কারণে এই প্রজাতি হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী এই প্রাণী শিকার, ক্রয়-বিক্রয়, মজুত বা পরিবহন নিষিদ্ধ। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে সোনাপুর বাজারের একজন ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে একটি শাপলাপাতা মাছ নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মাঝখানে কাটা অবস্থায় মাছটি জব্দ করা হয়।জেলা বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, আগামীতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিলে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া হয়। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status