|
চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করে মাদক মুক্ত গ্রাম ঘোষণা এলাকাবাসীর
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করে মাদক মুক্ত গ্রাম ঘোষণা এলাকাবাসীর এ সময় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫ দলের একটি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। গ্রামে বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। দফায় দফায় আইন-শৃংখলা বাহিনীকে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়া হয়না। এখানে কালেভদ্রে অভিযান হলেও ছেড়ে দেয়া হয় মাদক ব্যবসায়ীদের। ফলে তারা মুক্ত হয়ে এসে আরো শক্তিশালীভাবে মাদক ব্যবসা পরিচালনা করে। আর তাই ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল ছেকে রক্ষা করতে মানববন্ধন থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
