|
চাঁপাইনবাবগঞ্জে ক্যাপ্টেন পরিচয়ে ভূমিদস্যুর বিচার চেয়ে মানববন্ধন
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে ক্যাপ্টেন পরিচয়ে ভূমিদস্যুর বিচার চেয়ে মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যু খ্যাত শাহ আলম ওরফে কাজল ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে। আর বাধা দিতে গেলেই তার গুন্ডা বাহিনী দিয়ে হামলা ও মারধরের ঘটনা ঘটায়। এমনকি জমির প্রকৃত মালিকদের নামে চাঁদাবাজির মিথ্যা মামলা করে হয়রানি করে। এতে হয়রানির শিকার হচ্ছেন এলাকাবাসী। তাই বক্তারা জমি দখলকারী ভুয়া ক্যাপ্টেনের তদন্তপূর্বক বিচার দাবি করেন। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে তারা আরও বলেন, শাহ আলম ওরফে কাজল যাদের জমি দখল করে উল্টো তাদেরকেই গোমস্তাপুর থানার এএসআই সাইদুরের সাথে যোগসাজশ করে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানী করেন। এনিয়ে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধেই শাহ আলম ওরফে কাজল তিনটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মানববন্ধনে বক্তারা জানান, এখন পর্যন্ত চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকার শরিফুল ইসলামের ৭ কাঠা, রোকনের সাড়ে ১৩ কাঠা, জোসনা বেগমের ২ কাঠা, আব্দুর রাজ্জাকের ৯ কাঠা ও বাঘমারার তুহিনের সাড়ে ৩ কাঠা জমি দখল করেছে শাহ আলম ওরফে কাজল। এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহ আলম ওরফে কাজলকে পাওয়া যায়নি। তবে তার এসব জমি দেখাশোনার দায়িত্বে থাকা তার আপন মামা তাজেমুল হক বলেন, আমার ভাগনে পরিচয় দেয়না, লোকে তাকে ক্যাপ্টেন বলে ডাকে। সকল জমি কাগজপত্রের জেরেই দখলে নেয়া হয়েছে। কোন জোরপূর্বক দখলের ঘটনা নেই। তবে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এনিয়ে মামলা চলমান রয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন করা হবে। আর এএসআই সাইদুরের কোন পক্ষপাতমূলক আচরণ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। মানববন্ধনে বক্তব্য রাখেন, বদিউর রহমান, আব্দুল মতিন, তুহিন, জোসনা খাতুন, সাইদুর রহমানসহ অন্যান্যরা। ## |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী
টানা বৃষ্টিতে নরসিংদী কোর্ট চত্বর, স্কুল-কলেজ প্রাঙ্গনে ভয়াবহ জলাবদ্ধতা ও শহরের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে
পত্নীতলায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
আলফাডাঙ্গায় রোটারী ক্লাব অব ঢাকা লুমিনাস-এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির তিনশতাধিক বৃক্ষরোপণ
