|
সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
|
![]() সীতাকুণ্ডে শিশু ধর্ষণ ও হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে মূল অভিযুক্ত মাহবুব গ্রেপ্তার চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানিয়েছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এরআগে, এদিন ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, ঘটনার দিন সকাল ১০টা ৩৬ মিনিটের দিকে মাহবুব শিশু ইরা মনির হাত ধরে ইকো পার্কের দিকে নিয়ে যাচ্ছে, যা এই মামলার তদন্তে সবচেয়ে বড় মোড় হিসেবে কাজ করেছে। এরআগে, গত ১ মার্চ রোববার সীতাকুণ্ড পৌর সদরের ইকোপার্কের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। চন্দ্রনাথ মন্দির সড়কের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকরা তাকে প্রথম দেখতে পান এবং দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং ওই রাতেই শিশুটির গলায় জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছিল। সেখান থেকে পুনরায় নাক, কান ও গলা (ইএনটি) ওয়ার্ডে স্থানান্তরের পর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিশুর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাত পর্যন্ত শিশুটি ইশারায় কথা বলছিল এবং অবস্থা স্থিতিশীল মনে হচ্ছিল। তবে শেষ রাতে প্রচণ্ড অস্বস্তি শুরু হলে এবং চিকিৎসকদের কড়া নির্দেশনায় খাবার বা পানি দিতে না পারায় ভোরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় গত ১ মার্চ রাতেই শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডি-ফ্যাব ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা : আসাদুল্লাহ মিয়া সভাপতি নাজমুল হুদা মহাসচিব মনোনীত
সোনারগাঁয়ে জায়গা-জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
ভালো ফলের ধারাবাহিকতায় নতুন পরিকল্পনা, পাচুয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
কদমতলী থানা প্রেসক্লাব,ঢাকার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
