ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Thursday, 26 February, 2026, 7:32 PM

পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ

পিছিয়ে পড়া নারীদের নগদ অর্থ ও শিশুদের শিক্ষা উপকরন বিতরণ

শিক্ষার্থী ঝরে পড়া রোধে দরিদ্র ও মেধাবী  শিক্ষার্থীদের ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন এর সহায়তায় শিক্ষা উপকরণ ও পিছিয়ে পড়া নারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নম্রতা হাউই, ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

অনুষ্ঠানে ২ হাজার ৫ শত জন শিশুদের মাঝে শিক্ষা উপকরন, ১৪০ জন পিছিয়ে পড়া স্বল্প আয়ের নারীদের ১০ হাজার করে ১৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। তিনি বলেন অনেক এনজিও প্রতিষ্ঠান আছে, কিন্তু ওয়ার্ল্ড ভিশন এর মত হতদরিদ্র, সামাজিক উন্নয়নে সার্বিক সহযোগিতা অন্য কোন এনজিও করেনি। বাল্যবিয়ে বন্ধে ওয়ার্ল্ড ভিশন সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। আমরা ওয়ার্ল্ড ভিশনের সাথে থেকে সার্বিক সহযোগিতা করে যাবো।

এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান, সুপারভাইজার ইসলামী ফাউন্ডেশন ফরিদ উদ্দিন, সাংবাদিক 

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিলে তারা শিক্ষা জীবনে আরও এগিয়ে যেতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status