|
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেতে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ
শরীফ মেহেদী হাসান, তারাগঞ্জ
|
|
তারাগঞ্জে নিখোঁজের ৩ দিন পর আলু ক্ষেতে মিলল ইলেকট্রিশিয়ানের মরদেহ রংপুরের তারাগঞ্জে নিখোঁজ হওয়ার তিনদিন পর মনজুরুল ইসলাম (৪৯) নামে এক ইলেকট্রিশিয়ানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা মাজার সংলগ্ন একটি আলু ক্ষেত থেকে মাটি খুঁড়ে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনজুরুল কুর্শা ইউনিয়নের অনন্তপুর কাজীপাড়া গ্রামের ফরিজ উদ্দিনের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি মনজুরুল। ওই দিন রাত ১১টা পর্যন্ত বাড়িতে না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ পাওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার বড় ভাই মাইনুল ইসলাম তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে বুধবার বিকেলে পীরের মাজার এলাকায় একটি তামাক ক্ষেতের ভেতরে রক্ত ও এক জোড়া স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। খবর পেয়ে নিখোঁজ মনজুরুলের পরিবার ঘটনাস্থলে গিয়ে জুতাগুলো তার বলে নিশ্চিত করেন, ওইদিন পুলিশ ও এলাকাবাসী আশপাশের বাঁশঝাড় ও তামাক ক্ষেতে ব্যাপক তল্লাশি চালিয়েও লাশের সন্ধান পায়নি। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে রামপুরা মাজার সংলগ্ন একটি আলু ক্ষেতের এক কোণে আলগা মাটি ও তার ওপর শুকনা আলুর গাছ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয় পরে তারাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা এসে ওই স্থানটি খুঁড়ে নিখোঁজ মনজুরুলের মরদেহ উদ্ধার করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
