|
এমপি জাহিদুর রহমান জাহিদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল
|
![]() এমপি জাহিদুর রহমান জাহিদের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে রাণীশংকৈল উপজেলা পরিষদ হলরুমে ইউএনও খাদিজা বেগম-এর সভাপতিত্বে এমপি জাহিদুর রহমান জাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে বলে তিনি সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, “আমরা কারও প্রতিপক্ষ নই। এলাকার উন্নয়ন ও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।শুধু তাই নয় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।” সভায় ইউএনও খাদিজা বেগম বলেন, “আমরা সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করবো। সরকারি প্রতিষ্ঠানের সেবায় কোনো ত্রুটি থাকবে না। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।” এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ওসি আমানুল্লাহ আল বারী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত, উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, নির্বাচন কর্মকর্তা শামীম,প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
