ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Wednesday, 25 February, 2026, 8:30 PM

ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রিতে ১২ হাজার টাকা জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তারাকান্দায় তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের বাজারদর যাচাই করতে আজ তারাকান্দা উপজেলার তারাকান্দা বাজার ও কোধালধর বাজারে অভিযান পরিচালনা করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) এসএম নাজমুস ছালেহীনের নেতৃত্বে মোবাইল কোর্টের একটি টিম কাস্টমার সেজে বিভিন্ন দোকানে সিলিন্ডারের মূল্য যাচাই করেন।

এ সময় দেখা যায়, সরকার নির্ধারিত ১,৩৪১ টাকা মূল্যের ১২ কেজি এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩টি দোকানের বিরুদ্ধে পৃথক ৩টি মামলায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এস. এম. নাজমুস ছালেহীন জানান, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status