ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩
পল্লবী-রুপনগরের শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে : কর্ণেল বাতেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 8:03 PM

পল্লবী-রুপনগরের শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে : কর্ণেল বাতেন

পল্লবী-রুপনগরের শিক্ষা প্রতিষ্ঠানকে মডেল হিসেবে প্রতিষ্ঠা করা হবে : কর্ণেল বাতেন

ঢাকা-১৬ আসনের জামায়াতের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্ণেল আব্দুল বাতেন বলেছেন, আমি চাই না আমার এলাকার মানুষ ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজে অন্য এলাকায় যাক। এজন্য পল্লবী-রুপনগরের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে। একইসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করা হবে। যাতে এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে মানুষ রোল মডেল মনে করে।

আজ মঙ্গলবার মিরপুর-১১ এটি হোটেলে  শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আব্দুল বাতেন বলেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এজন্য আমি খুব আনন্দিত। ভোটের সঙ্গে আপনাদের সঙ্গে আমার বসার খুব ইচ্ছে ছিলো৷ কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ থাকার কারণে তা হয় উঠেনি। এরপর আমি সিঙ্গেল অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখা করে এসেছি। আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি।  এরপরও আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন, ইনশাআল্লাহ।

শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, আপনার আগামীর ভবিষ্যত গড়ার কারিগর।  আপনাদের হাতেই পুরো বাংলাদেশ।  তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি তারুণ্যকে ফুটিয়ে তুলুন। তাহলেই দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন।  তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াল সুন্দর হলেই হবে না, ভালো মানুষও গড়তে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ স্থান থেকে উদ্যোগ নিতে হবে। তাহলে আর্দশ শিক্ষা অঙ্গন গড়ে উঠবে।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন।  মোনাজাত পরিচালনা করেন হাফেজ আবুল কালাম পাঠান।
 স্বাগত বক্তব্য রাখেন, ঢাকা মডেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক রুহুল আমিনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে অনেক প্রতিষ্ঠানের শিক্ষকগণ মতামত ব্যক্ত করেন। তারা বলেন, আমারা রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চাই। যাতে শিক্ষার্থীদের মান উন্নয়নে কোন রকম বাধা না আসে। একইসঙ্গে প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথা বলেন। তারা নবাগত সংসদ সদস্যের কাছে সার্ভিক বিষয়ে সহযোগিতা আহবান জানান।

এসময় পল্লবী-রুপনগের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status