ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩
রাঙ্গাবালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 7:57 PM

রাঙ্গাবালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী শিশু তাওহীদের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। 
‎পানিতে ডুবে মারা যাওয়া শিশুটি ওই গ্রামের রাকিব রাঢ়ীর ছেলে। 
‎স্থানীয়রা জানায়, নিজ বাড়ির উঠানে খেলা করছিল তাওহীদ। একপর্যায়ে শিশুটিকে সেখানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে  বাড়ির পাশের একটি ডোবায় শিশুটিকে পাওয়া যায়।  সেখান থেকে উদ্ধার করে উপজেলা সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
‎এবিষয়ে রাঙ্গাবালী থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে এবং পরিবারের সদস্যদের অনুমতিক্রমে মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status