ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
তুষার হাওলাদার, কলাপাড়া
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 4:24 PM

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

কলাপাড়ায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

পটুয়াখালীর কুয়াকাটায় উপকূলীয় মৎস্যজীবীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সারে এগারোটায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর আয়োজনে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় সরকারি আইন-নীতিমালা এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল নিয়ে আলোচনা করা হয়।কর্মশালায় প্রশিক্ষণ দেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, খুলনা সদর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিশারিজ অফিসার আশিকুর রহমান, উত্তরনের ফিসনেট প্রকল্প ব্যবস্থাপক রেজওয়ান উল হক চৌধুরী এবং উত্তরনের মিল এন্ড ফিসনেট প্রকল্পের সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন। অনুষ্ঠানের কলাপাড়া উপজেলার অর্ধশতাধিক সংবাদকর্মী অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status