|
ক্লিন সোসাইটি অব গাজীপুরের রমজানে সচেতন মূলক কর্মসূচী
মো মাসুদ রানা, গাজীপুর
|
![]() ক্লিন সোসাইটি অব গাজীপুরের রমজানে সচেতন মূলক কর্মসূচী সঠিক ও নিরাপদ ভাবে খাদ্য ব্যবস্থাপনা এবং তা ভোক্তার কাছে পৌছে দেয়ার লক্ষে প্রতিবারের মত এবারও ‘ক্লিন সোসাইটি অফ গাজিপুর’ কর্তৃক “খাদ্য স্বাস্থ্যবিধি “ সম্পর্কিত একটি কর্মসূচি গ্রহণ করেছে। মঙ্গলবার দুপুরে শহরের জোড় পুকুর উত্তর ছায়াবীথি এলাকায় এ কর্মসূচী গ্রহন করা হয়। খাদ্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গাজীপুরের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, খোলা দোকান গুলোতে মাস্ক, হেড ক্যাপ, হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে। এবং একই সাথে খাবারের ব্যবসায় করণীয়তা যেমন কর্মচারীদের সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখা, মাস্ক, হ্যান্ড গ্লোভস, হেড ক্যাপ পরিধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা হয়। ![]() ক্লিন সোসাইটি অব গাজীপুরের রমজানে সচেতন মূলক কর্মসূচী এসময় উপস্থিত অতিথিরা সংগঠনের কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ আয়োজনে সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মিয়ানমারে যুদ্ধ: রোহিঙ্গা ও রাখাইনদের কাছে ওপার থেকে যে খবর আসছে
অবহেলিত মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত পাইকগাছার কাটীপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ভবনের অভাবে বারান্দা ও টিনের ছাউনিতে চলছে ক্লাস
আলফাডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে পাঁচুড়িয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
যে কারণে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি
