ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 February, 2026, 1:37 PM

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই

শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনায় ইউসিবিডি ও স্কলাস্টিকার মধ্যে চুক্তিসই

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পড়াশোনা ও ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করতে ইংরেজি-মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলাস্টিকার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)।

সম্প্রতি ঢাকার বারিধারায় অ্যাসেন্ট গ্রুপের করপোরেট কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। চুক্তিতে সই করেন এসটিএস গ্রুপ ও ইউনিভার্সাল কলেজ বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মানাস সিং এবং স্কলাস্টিকার ম্যানেজিং ডিরেক্টর সৈয়দা মাদিহা মুর্শেদ।

চুক্তির আওতায় স্কলাস্টিকার শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালার আয়োজন করবে ইউসিবিডি। এসব কর্মশালায় ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষার প্রস্তুতি এবং বিদেশে পড়াশোনার সুযোগ নিয়ে দিকনির্দেশনা দেওয়া হবে। সচেতনভাবে ভবিষ্যৎ নির্ধারণে শিক্ষার্থীদের সহায়তা করাই এ উদ্যোগের লক্ষ্য।

এ ছাড়া স্কলাস্টিকার যেসব শিক্ষার্থী ইউসিবিডির গুলশান–১ ক্যাম্পাসে ভর্তি হবে, তারা বিশেষ একাডেমিক বৃত্তির সুযোগ পাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মানাস সিং বলেন, এই অংশীদরিত্ব আন্তর্জাতিক মানের শিক্ষালাভে শিক্ষার্থীদের সহায়তা করবে। স্কলাস্টিকার শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাজীবনের প্রস্তুতিতে ইউসিবিডি পাশে থাকবে।

সৈয়দা মাদিহা মুর্শেদ বলেন, ইউসিবিডির সঙ্গে এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা সুনির্দিষ্ট দিকনির্দেশনা পাবে এবং বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে।

এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের স্কুল শেষ করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ তৈরি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status