ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 February, 2026, 3:13 PM

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

যেভাবে ঈদে টানা ১০ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে অতিরিক্ত নৈমিত্তিক ছুটি যুক্ত করতে পারলে টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছুটি শুরু হবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে এবং চলবে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত।

এর আগে ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। ১৮ মার্চ (বুধবার) এক দিনের ছুটি নিতে পারলে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি ভোগ করা যাবে।

এদিকে ঈদের পরপরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার)। ফলে কেউ যদি ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) দুই দিনের নৈমিত্তিক ছুটি নেন, তাহলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status