ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বাদালদি মেইন রোডের সংস্কার কাজ পরিদর্শন দ্রুত শেষ করার আশ্বাস দিলেন এস এম জাহাঙ্গীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 23 February, 2026, 3:05 PM

বাদালদি মেইন রোডের সংস্কার কাজ পরিদর্শন দ্রুত শেষ করার আশ্বাস দিলেন এস এম জাহাঙ্গীর

বাদালদি মেইন রোডের সংস্কার কাজ পরিদর্শন দ্রুত শেষ করার আশ্বাস দিলেন এস এম জাহাঙ্গীর

দীর্ঘদিন ধরে নিচু সড়ক ও পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন তুরাগের বাউনিয়া বাদালদি এলাকার বাসিন্দারা। প্রধান সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে সৃষ্টি হতো জলাবদ্ধতা, আর শুকনো মৌসুমে ধুলাবালিতে নাকাল হতে হতো স্থানীয়দের। প্রতিদিনের চলাচলে দুর্ভোগ ছিল নিত্যসঙ্গী।

কিছুদিন আগে সড়কটির সংস্কার কাজ শুরু হলেও নানা প্রতিকূলতার কারণে তা বন্ধ হয়ে যায়। তবে নির্বাচনের পর ঢাকা–১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর নির্দেশনায় পুনরায় শুরু হয়েছে বাউনিয়া বাদালদি মেইন রোডের সংস্কার কার্যক্রম।

২৩ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে তিনি তুরাগ থানার অন্তর্গত বাউনিয়া বাদালদি এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের গুণগত মান যাচাই করেন এবং দায়িত্বরত সাইট ইঞ্জিনিয়ারদের মানসম্মতভাবে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

সংসদ সদস্য এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের সমস্যার সমাধানই আমাদের অগ্রাধিকার। এই সড়কটি আধুনিক ও টেকসইভাবে নির্মাণ করা হবে, যাতে ভবিষ্যতে জলাবদ্ধতা বা ভোগান্তির পুনরাবৃত্তি না ঘটে।

পরিদর্শনকালে ৫২ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এ বি সিদ্দিকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকাবাসী দ্রুত কাজ শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সড়কটি সচল হলে এলাকার যোগাযোগব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফিরবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status