|
ট্রাইব্যুনাল থেকে সরানো হল তাজুলকে, নতুন প্রধান কৌঁসুলি আমিনুল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ট্রাইব্যুনাল থেকে সরানো হল তাজুলকে, নতুন প্রধান কৌঁসুলি আমিনুল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য মো. আমিনুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। একইসঙ্গে তাজুল ইসলামের নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। চিফ প্রসিকিউটর বদলানোর পাশাপাশি সুপ্রিম কোর্টের আরও চারজন আইনজীবীকে আইসিটির প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আবদুল্লাহ আল নোমান। জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধ ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে গুম-খুনের বিচারের জন্য ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তাজুল ইসলামকে প্রধান প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
সাজেকে আটকা পড়েছেন চার শতাধিক পর্যটক ডুবে গেছে সাজেকের সড়ক
আলফাডাঙ্গায় পানাইল স. প্রা. বিদ্যালয়ে আওয়ামী দোসরদের সদস্যপদের প্রার্থিতা বাতিলের দাবিতে ইউএনও'র নিকট লিখিত অভিযোগ
চরভদ্রাসনে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত: ৮ মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা
