|
বেতছড়িতে জনতার তৎপরতায় ৬ কেজির বেশি গাঁজা উদ্ধার
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
|
![]() বেতছড়িতে জনতার তৎপরতায় ৬ কেজির বেশি গাঁজা উদ্ধার স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক লেনদেনের গোপন তথ্য পেয়ে যুবসমাজ ও এলাকাবাসী বিএনপি নেতা মোবারক খান মহিন এর নেতৃত্বে সন্দেহভাজনদের গতিবিধির ওপর নজরদারি বাড়ান। বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায় এবং একটি ব্যাগ ফেলে রেখে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১৩ প্যাকেট গাঁজা পাওয়া যায়। খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, জব্দকৃত মাদকদ্রব্য আদালতে আলামত হিসেবে জমা দেওয়ার প্রস্তুতি চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। স্থানীয়দের দাবি, বেতছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম চালিয়ে আসছে যুবসমাজ। তাদের ভাষ্য, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই এ ধরনের তৎপরতা। সচেতন মহলের মতে, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত নজরদারি ও আইনি পদক্ষেপ অব্যাহত থাকলে এলাকায় মাদককারবার অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
