ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 2:20 PM

ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ

ককটেল বিস্ফোরণের পর কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা, ভোটগ্রহণ বন্ধ

ভোলা সদর উপজেলার আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলার চেষ্টা করা হয়েছে। এতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর পৌনে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই কেন্দ্রের ভোট গ্রহন বন্ধ রয়েছে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওমর ফারুক জানান, দুপুর সোয়া ১২টার দিকে একদল লোক বোমা ফুটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে কেন্দ্রের দায়িত্বরত অনেককে হেনস্তা করেছে। তবে তেমন কোনো সমস্যা করতে পারেনি। এ ঘটনায় ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, কেন্দ্রটিতে একদল লোক ঢুকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেছিল।
সেখনে একজন আটকের কথা শুনেছি। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, তারা ব্যবস্থা নিবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status