|
ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কোথায়?
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভোটে নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের এমপির মধ্যে পার্থক্য কোথায়? সংসদে অংশগ্রহণের সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নেওয়া এই বিশেষ পদক্ষেপ বাস্তাবে নারীকে কতটা ক্ষমতায়িত করতে পেরেছে? সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন ঘিরে এসব আলোচনা আবারও সামনে এসেছে। সংরক্ষিত আসনের মাধ্যমে সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হলেও এর মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতায়িত করার লক্ষ্য আদতে বাস্তবায়িত হচ্ছে কিনা এমন প্রশ্ন আবারো সামনে এনেছেন সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ফওজিয়া করিম বলছেন, দীর্ঘদিন ধরেই নারীদের জন্য সংরক্ষিত আসনের বদলে সরাসরি নির্বাচনের কথা বলা হলেও গুরুত্ব দেয়নি কোনো সরকারই। বিবিসি বাংলাকে তিনি বলছেন, "নির্বাচনের মাধ্যমে আসা একজন সদস্য এবং সংরক্ষিত আসনের একজন নারী সদস্য দুই জনই পূর্ণাঙ্গ সংসদ সদস্য, সুযোগ-সুবিধাও এক কিন্তু ক্ষমতার ভারসাম্য এবং দায়বদ্ধতার ক্ষেত্রে দুজনের ব্যবধান বিস্তর।" বিশ্লেষকদের মতে, বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই দলীয় হাই কমান্ডের আনুগত্য কিংবা প্রভাবশালী রাজনৈতিক নেতাদের পরিবারের সদস্যরাই গুরুত্ব পেয়ে থাকেন। "এখন পর্যন্ত কয়জন নারী নেতৃত্ব সংরক্ষিত আসনের সংসদ সদস্য থেকে পরবর্তীতে জাতীয় নেতৃত্বে উঠে আসতে পেরেছেন সেটি বিবেচনা করলেই উত্তর পাওয়া যাবে," বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ মোহাম্মদ সাহান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
