ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 12 February, 2026, 1:47 PM

ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি

ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি

ব্যালটে সিল দেওয়ার পর ভুলভাবে ভাঁজ করার কারণে উল্লেখযোগ্য সংখ্যক ভোট বাতিল হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

দেখা গেছে, অনেক ভোটার ব্যালট পেপার এমনভাবে ভাঁজ করছেন যে, সিলের কালি পাশের প্রতীকে লেগে যাচ্ছে। এতে সংশ্লিষ্ট ভোট বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

ঢাকা-১২ আসনে 'ট্রাক' প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার চৌধুরী জানান, মগবাজার এলাকার কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি এ সমস্যা দেখেছেন।

তিনি বলেন, "কিছু প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাও ব্যালট পেপার কীভাবে ভাঁজ করতে হয়, সে বিষয়ে পুরোপুরি অবগত নন। এতে অনেক ভোট ভুল বা বাতিল হয়ে যেতে পারে।"

এদিকে, ঢাকা-১২ আসনের আওতাধীন প্রভাতী বিদ্যানিকেতন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফয়েজ বলেন, আমরা ভোটারদের জিজ্ঞেস করি তারা ব্যালট ভাঁজ করতে জানেন কি না। না জানলে সঠিকভাবে ভাঁজ করার নিয়ম দেখিয়ে দিচ্ছি, যাতে ভোট বাতিল না হয়।

ওই কেন্দ্রে মোট ২ হাজার ৫৫৫ জন পুরুষ ভোটারের মধ্যে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৪৬১ জন ভোট দিয়েছেন, যা কেন্দ্রের মোট ভোটের প্রায় ১৮ শতাংশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status