|
পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাবনা-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মাছরাঙা পরিবহনের হেলপার ও পাবনা পৌরসভার শিবরামপুর মহল্লার চয়ন মোল্লার ছেলে মো. মেহেদী হাসান জিহাদ (২৮), শাহজাদপুর ট্রাভেলসের চালক ও পাবনা সদর থানার বলরামপুর এলাকার মৃত আব্দুল প্রাংয়ের ছেলে মো. কামাল হোসেন (৪৫), মাছরাঙা পরিবহনের যাত্রী ও আটঘরিয়া থানার পরজান গ্রামের তচ্ছেদ শেখের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং মাছরাঙা পরিবহনের যাত্রী ও পাবনা সদর থানার রাজাপুর গ্রামের মো. মাজন মিয়ার ছেলে মো. আলেফ উদ্দিন (৩৫) মাধপুর হাইওয়ে থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পাবনা থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। সংঘর্ষে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন প্রাণ হারান।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
