ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ
মোঃ ইব্রাহিম, সেনবাগ
প্রকাশ: Tuesday, 10 February, 2026, 1:37 PM

নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ

নোয়াখালী-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর গাড়িতে গুলির অভিযোগ

নোয়াখালী-২(সেনবাগ -সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনী প্রচারের সময় স্বতন্ত্র ও ধানের শীষ মার্কার প্রার্থীর  গাড়ী ভাংচুর ও কর্মীকে আহত করার অভিযোগের পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুক ও স্বতন্ত্র কাপ-পিরিচ মার্কার প্রার্থী কাজী মফিজুর  রহমান। রাত ৯টার দিকে সেনবাগ পৌরভার নিজ নিজ দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন দুইটি অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুক অভিযোগ করে বলেন সন্ধ্যার পর তিনি জানতে পারেন তার নির্বাচনী কাজে ব্যবহৃত মাইক্রো ছমির মুন্সিরহাট দিলদার মার্কেট সড়ক দিয়ে ছমির মুন্সিরহাট বাজার অভিমুখে রওযা দিয়ে দিলদার মার্কেট সংলগ্ন স্থানে পৌছলে, স্বতন্ত্র কাপ পিরিচ মার্কার প্রার্থীর কাজী মফিজুর রহমানের ভাড়া করা সন্ত্রাসী বাহিনী তার নির্বাচনী কাজে ব্যবহৃত তিনটি গাড়ী ভাংচুর করে।

এরমধ্যে তার  মেয়ে কেন্দ্রীয় মহিলা দলের প্রচার সম্পাদিকা ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থীমার গাড়ী ভাংচুর করে ও তাকে প্রাণ নাশের চেষ্ঠা চালায় প্রায় একই সময় কেশারপাড় ইউনিয়নের ধানের শীষ মার্কার প্রধান কনমেনার সেনবাগ পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হুমুর গাড়ী ভাংচুর করে।

এসময় তিনি গাড়ী ভাংচুর ও নেতা-কমীদের ওপর হামলা খবর পেয়ে উত্তর অঞ্চালের সফর বাতিল করে ,সেনবাগ পৌর শহরের আসার পথে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে কাজী মফিজুর রহমান দলীয় কার্যালয়ের সামনে পৌছলে তার ভাড়া করা সন্ত্রাসীরা তার গাড়ীতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।

অপরদিকে রাত সাড়ে ৯টারদিকে স্বতন্ত্র কাপর পিরিচ মার্কার প্রার্থী কাজী মফিজুর রহমান সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন,তিনি কাবিলপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। বিকেলে ছমির মুন্সিরহাটের গণসংযোগ শেষ করে দিলদার মার্কেটে পৌছলে অজ্ঞাত দুবৃত্তরা তার ব্যবহৃত গাড়ী লক্ষ গুলি ছোঁড়ে এতে তার গাড়ীর গ্লাস ক্ষতিগ্রস্থ হয়। তিনি প্রশাসনকে সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

অপরদিকে দুই প্রার্থীর গাড়ী ভাংচুরের খবর সেনবাগ উপজেলায় পৌছলে উভয় গ্রুপ পাল্টা পাল্টি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ওই পাটকেল নিক্ষেপের ঘটনা  ঘটনা ঘটে এতে ধানের শীষ মার্কার ৮জন ও স্বতন্ত্র প্রার্থীর ৫ জন আহত  হয় বলে উভয় পক্ষ দাবী করেন। পরে সেনাবাহিনী ,বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থালে পৌছ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শহরে উত্তেজনা দেখা দিলে বাজারের ক্রেতা সাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে দোকান-পাট বন্ধ হয়ে যায়। এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল বাশার জানান, দিলদার মার্কেটে স্বতন্ত্র প্রার্থী  কাজী মফিজুর  রহমানের গাড়ী লক্ষ করে অজ্ঞাত দৃবৃত্তরা ইট ছুড়লে গাড়ীটির গ্লাস ক্ষতি গ্রস্থ হয়।  তবে, ওখানে গুলি বর্ষণে কোন ঘটনা ঘটেনি। এছাড়াও ওই সময় কাজী মফিজুর রহমানের সমর্থকরা  মিন্টু নামের এক ব্যবসায়ী দোকানে স্যাটার ভাংচুর করেছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status