|
নির্বাচনের পর বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হওয়ার প্রস্তুতি নিতে হবে: মাহবুব আলম
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() নির্বাচনের পর বিএনপিকে শক্তিশালী বিরোধীদল হওয়ার প্রস্তুতি নিতে হবে: মাহবুব আলম সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামী উদ্যোগে আয়োজিত জোটের শরীক এনসিপির শাপলা কলি প্রতীকের গণমিছিল পূর্ব সমাবেশে বিভিন্ন দল থেকে আগত নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব আলম বলেন, শহীদ সৈয়দ ওসমান হাদীর স্বপ্ন—ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এখনই ১১ দলীয় জোট তথা শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার সময় এসেছে। রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছর আহম্মেদ, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদের ছোট ভাই রিয়াজ উদ্দিন আহম্মেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, ইসলামী আন্দোলন ও আওয়ামী লীগের ৩৪৮ জন নেতাকর্মী ও সমর্থক। এ সময় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে শাপলা কলি প্রতীকের সমর্থনে রামগঞ্জ বাইপাস সড়ক, সোনাপুর ও উপজেলার প্রধান সড়কগুলোতে বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
