ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাউফলে গর্ভবতী নারীসহ নারীদের হেনস্তার প্রতিবাদে নারীদের ইতিহাসগড়া বিক্ষোভ, ১১ দলীয় জোট প্রার্থীর কঠোর হুঁশিয়ারি
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Monday, 9 February, 2026, 5:11 PM

বাউফলে গর্ভবতী নারীসহ নারীদের হেনস্তার প্রতিবাদে নারীদের ইতিহাসগড়া বিক্ষোভ, ১১ দলীয় জোট প্রার্থীর কঠোর হুঁশিয়ারি

বাউফলে গর্ভবতী নারীসহ নারীদের হেনস্তার প্রতিবাদে নারীদের ইতিহাসগড়া বিক্ষোভ, ১১ দলীয় জোট প্রার্থীর কঠোর হুঁশিয়ারি

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি কর্মীদের দ্বারা গর্ভবতী নারীসহ সাধারণ নারীদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের প্রতিবাদে মহিলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে এসে এক বিশাল সমাবেশে রূপ নেয়। মহিলা জামায়াত নেত্রী ডা. জাকিয়া ফারহানার নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে এক পর্যায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ অংশগ্রহণ করেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাউফলের ইতিহাসে নারীদের অংশগ্রহণে এ ধরনের বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আগে কখনো দেখা যায়নি।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ভবিষ্যতে যদি আবারও মা-বোনদের হেনস্তা করার চেষ্টা করা হয়, তবে জনগণ কঠোর কর্মসূচির মাধ্যমে এর জবাব দেবে। তিনি অভিযোগ করেন, চন্দ্রদ্বীপে অন্তত ২৫ জন নেতাকর্মী হামলার শিকার হয়েছেন এবং তিন মাসের গর্ভবতী এক নারীকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

মহিলা জামায়াত নেত্রী ডা. জাকিয়া ফারহানা বলেন, চন্দ্রদ্বীপ, দাসপাড়া ও ধুলিয়ায় নারীদের হিজাব ও বোরকা নিয়ে হয়রানি করা হয়েছে, যা নারীর সম্মান ও মানবাধিকারের ওপর আঘাত। তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি হেদারা বেগম, সহকারী সেক্রেটারি ফেরদৌসী বেগম, কর্মপরিষদ সদস্য রাহিবে বেগম, আফরোজা বেগম, শাহনাজ বেগম, খাদিজা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এতে কয়েক হাজার নারী নেতাকর্মী অংশ নেন।





পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status