|
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মহালছড়িতে যৌথ বাহিনীর টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন
শফিক ইসলাম,মহালছড়ি
|
![]() শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মহালছড়িতে যৌথ বাহিনীর টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনবহুল এলাকা ও প্রত্যন্ত অঞ্চলের ভোটকেন্দ্রগুলোতে যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মহালছড়ি উপজেলার দুর্গম ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো বিশেষ গুরুত্ব দিয়ে পরিদর্শন করা হয়। যৌথ বাহিনীর টহলে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন। টহল চলাকালে ভোটকেন্দ্রের অবকাঠামোগত অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ঝুঁকি, ভোটগ্রহণের সময় শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করা হয়। পরিদর্শনকালে যৌথ বাহিনীর সদস্যরা সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ![]() শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মহালছড়িতে যৌথ বাহিনীর টহল ও ভোটকেন্দ্র পরিদর্শন সূত্র আরও জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা কিংবা নির্বাচনী অপরাধ বরদাশত করা হবে না। এদিকে যৌথ বাহিনীর টহল ও ভোটকেন্দ্র পরিদর্শনের ফলে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ ভোটাররা জানান, যৌথ বাহিনীর তৎপরতায় নির্বাচনী পরিবেশ আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে মহালছড়ি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেছে প্রশাসন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
