|
রাঙ্গুনিয়ায় বালু, মাদক ও সন্ত্রাস দমনে কাজ করবো- হুমাম কাদের চৌধুরী
এম. মতিন, রাঙ্গুনিয়া
|
![]() রাঙ্গুনিয়ায় বালু, মাদক ও সন্ত্রাস দমনে কাজ করবো- হুমাম কাদের চৌধুরী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালির মুহাম্মদপুরে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হুমাম কাদের চৌধুরী বলেন, “যারা এত বছর ধরে আমাদের ভাই‑বোনদের ওপর নির্যাতন করেছে, তাদের ভোট আমার লাগবে না। বুক ফুলিয়ে বলতে পারি, যারা নির্যাতন করেছিল, তারা এখন দিল্লীতে বসবাস করছে। সেই কারণে রাঙ্গুনিয়ার মানুষ আবারও শান্তি ফিরে পেয়েছে।” তিনি আরও বলেন, আগামী ১২ তারিখ ভোটারদের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি প্রয়াত বিএনপি নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে এবং দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন। ![]() রাঙ্গুনিয়ায় বালু, মাদক ও সন্ত্রাস দমনে কাজ করবো- হুমাম কাদের চৌধুরী তিনি আরও বলেন, রাঙ্গুনিয়ায় বালু ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে তিনি কাজ করবেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ'র সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান বক্তা ছিলেন একেএস ডায়াগনস্টিক সেন্টার এমডি সামানজার খান। বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মাহবুব ছাফা, আবদুল শুক্কুর, যুবদল নেতা নিজাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম, তারেক, মাহবুব ও আনোয়ার হোসেন প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
